ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ ৩১ কারখানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ বরিশালে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা গোলাম মোস্তফার মৃত্যুতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির, শুরু ২১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে অধিদপ্তর মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
আন্তর্জাতিক

বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৬: ৫৫
বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলের কাছে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে অন্তত ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় পণ্যবাহী জাহাজডুবির দ্বিতীয় ঘটনা এটি। ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া।

বুলগেরীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে দুটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়। এর মধ্যে একটি ডুবে যায়। বুলগেরিয়া সরাসরি রাশিয়াকে এ হামলার জন্য দায়ী করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, এ ঘটনার ফলাফল ‘রাশিয়ান ফেডারেশনের অনুকূলে’। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬, আহত অন্তত ২০ ২ ঘণ্টা আগে উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬, আহত অন্তত ২০

টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাদেভ বলেন, ‘এটি একেবারেই অগ্রহণযোগ্য—বুলগেরিয়ার আঞ্চলিক জলসীমার ঠিক কাছেই আরেকটি হামলা।’

ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নও হামলার নিন্দা জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘কৃষ্ণ সাগর এখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তীব্রতা বৃদ্ধির আরেকটি রণাঙ্গনে পরিণত হয়েছে। যারা এর জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক করছে ইরান, দাবি সিএনএনের ২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক করছে ইরান, দাবি সিএনএনের

মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এ হামলা ‘আবারও প্রমাণ করে যে বেসামরিক মানুষের জীবনের প্রতি মস্কোর ইচ্ছাকৃত কোনো তোয়াক্কা নেই’।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তার জন্য কৃষ্ণ সাগর একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা। তাঁর অভিযোগ, রাশিয়া ক্ষুধা ও খাদ্যাভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশ্বকে জিম্মি করার লক্ষ্যে এ অঞ্চলে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

‘কারাগার থেকে হয়তো জীবিত ফিরব না’, খোলা চিঠিতে ইমরান খান ২ ঘণ্টা আগে ‘কারাগার থেকে হয়তো জীবিত ফিরব না’, খোলা চিঠিতে ইমরান খান

বুলগেরীয় কর্মকর্তারা জানান, ক্রাপেটস গ্রামের উপকূলের কাছে ডুবে যাওয়া জাহাজটি থেকে পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। বুলগেরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাহাজটির নাম ‘আজভ কনকর্ড’। এটি একটি পণ্যবাহী জাহাজ। তুরস্কভিত্তিক জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কর্মকর্তারা আরও জানান, মাল্টার পতাকাবাহী ‘চেলসি ৩’ নামের আরেকটি জাহাজও রাতের আঁধারে তিনটি ড্রোন হামলার শিকার হয়। জাহাজটির সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের কেউ গুরুতর আহত হননি।

আরও পড়ুন

হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর ২ ঘণ্টা আগে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণ সাগরীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় আরেকটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় নয়জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। একই রাতে আরও একটি জাহাজ হামলার শিকার হলেও সেটির নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল ক্রমেই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংঘাতের অংশ হয়ে উঠেছে। ইউক্রেন ও রাশিয়া—দুই দেশই বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারকদের মধ্যে রয়েছে।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও ৩ ঘণ্টা আগে ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও

রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেন দানিউব নদীর বন্দর এবং ন্যাটো সদস্য বুলগেরিয়া ও রোমানিয়ার উপকূলের কাছাকাছি নৌপথের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

অন্যদিকে, ইউক্রেনও কৃষ্ণ সাগরের বিভিন্ন অংশে এবং ডন নদীর মোহনায় অবস্থিত আজভ সাগরে রাশিয়ার শস্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন