ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ ৩১ কারখানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ বরিশালে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা গোলাম মোস্তফার মৃত্যুতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির, শুরু ২১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে অধিদপ্তর মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ২৯
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ১ ঘণ্টা আগে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শ্রদ্ধা নিবেদন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপও মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

পরে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা নিবেদন ও জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত ২ ঘণ্টা আগে ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকেলে শ্যামপুরের লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন