ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ ৩১ কারখানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ বরিশালে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা গোলাম মোস্তফার মৃত্যুতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির, শুরু ২১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত জাবিতে ভর্তির জিপিএ শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে অধিদপ্তর মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২৩: ১৮
আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন
সংগৃহীত

প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় প্রীতির ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি।

জাতীয় সংসদ ভবনে বুধবার (১৪ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

আরও পড়ুন

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ১৯ মিনিট আগে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাঈদ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন; তারা প্রজাতন্ত্রের কর্মচারী। নাগরিক সেবা সহজ ও গতিশীল করতে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহি এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি। এতে কমিটির সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত ১ ঘণ্টা আগে ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

একই সঙ্গে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনা শেষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন অ্যাকাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিআইএএম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির (এনএপিডি) কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ১ ঘণ্টা আগে মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড

মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের অগ্রগতি সরকারি বাজেট বরাদ্দের তুলনায় ধীর, সেগুলোর কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সংসদীয় কমিটি।

এ ছাড়া ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩১ দফা সংস্কার প্রস্তাব মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ ১ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ

সভাপতির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তবসম্মত প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কোনো তথ্য বা প্রাসঙ্গিক নথি গোপন না করে বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, নাগরিক সেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ালে জনগণের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে। তাই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

মেধাবীদের দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের ২ ঘণ্টা আগে মেধাবীদের দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের

কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা যেন সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ মনে না করেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। দল-মত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণে সবাইকে অভিন্ন লক্ষ্য নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মো. আমিরুল ইসলাম খান এমপি, ফখর উদ্দিন আহমেদ এমপি, রেহেনা আক্তার রানু এমপি এবং মো. নূরুল ইসলাম এমপি। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন