ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে একাধিক ভাষা শেখার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৬: ৫৭
আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে একাধিক ভাষা শেখার তাগিদ রাষ্ট্রপতির
সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম বা পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৬ মিনিট আগে ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মমুখী শিক্ষা, সিলেবাস ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিরা। এ সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়া এবং এসডিজি-২ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান লাভের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ১৫ মিনিট আগে রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অবদানের জন্য আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় দুটির প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন