https://newsbdc.com/national-capital/mw1mtesbfw
দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের
আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অংশ হিসেবে পোশাকশ্রমিকদের আন্দোলনে একটি রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। একই সময়ে দেশের পোশাকশিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কয়েকজন বিশ্লেষক। এ পরিস্থিতিতে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির নানা চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৩৫ মিনিট আগে
এবার বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে ঢুকে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন
রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, পোশাকশিল্প যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশ এসব ঘটনা আন্তর্জাতিকভাবে বড় করে উপস্থাপন করছে এবং পোশাকের অর্ডার নিজেদের দেশে নেওয়ার চেষ্টা করছে, যার কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে বলে তাঁর দাবি। জ্বালাও-পোড়াও পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে মত দেন।
আরও পড়ুন
গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ৪৭ মিনিট আগে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক গোষ্ঠী কখনো অটোরিকশাচালক, কখনো শিক্ষার্থী, আবার কখনো শ্রমিকদের আন্দোলনে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁদের দাবি, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ওই গোষ্ঠী মাঠে তৎপর হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, রাষ্ট্রকে সবার আগে রাখতে হবে। রাষ্ট্রের মর্যাদা সবার আগে দিতে হবে। কোনোভাবেই যেন রাষ্ট্রকে অস্থিতিশীলতার মধ্যে ফেলা না যায়, সে বিষয়ে সরকারকে ভাবতে হবে।
আরও পড়ুন
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ১১ ঘণ্টা আগে
বিশ্লেষকদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির জন্য দেশে থাকা নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। তাঁদের মতে, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন না, কারণ তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
আরও পড়ুন
৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন, শ্রমিক নেতারা তাঁদের নিজেদের লোক নন; বিশেষ একটি মহল থেকে তাঁদের নেতৃত্ব দেওয়া হচ্ছে। কোনো অঘটন ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ তৈরির চেষ্টা হতে পারে বলে তিনি মনে করেন। তবে তাঁর মতে, এ প্রক্রিয়ায় তা সম্ভব হবে না।
পোশাকশ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ১ নভেম্বর মজুরি কমিশন গঠন করেছে। এ অবস্থায় চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।