ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ২৩: ৪২
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা
সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো খুলনা মহানগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ঘিরে সাজসজ্জায় বর্ণিল হয়ে উঠেছে নগরী। সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা—সবখানেই শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২২ মিনিট আগে ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে প্রস্তুতির বড় অংশ শেষ হয়েছে। তবে এই সফরকে কেন্দ্র করে কেবল আনুষ্ঠানিকতা নয়, খুলনার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

একই সময়ে দেশের ৫০৩টি উপজেলায় শুরু হবে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে এই প্রতিযোগিতা। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা রয়েছে। তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন

৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ১ ঘণ্টা আগে ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি এবং প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি সম্ভব।

আরও পড়ুন

সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল ১ ঘণ্টা আগে সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনাবাসীর প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাইরেও বিস্তৃত। দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণসহ নগরীর দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান চান স্থানীয়রা।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার শিল্প ও কর্মসংস্থানসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই সফরে স্থানীয় মানুষের প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব পাবে বলে তাঁরা আশা করছেন।

আরও পড়ুন

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ১ ঘণ্টা আগে প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। খুলনার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তাঁরা আশা করছেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনের মধ্য দিয়ে খুলনায় শুরু হবে ক্রীড়া উৎসব। একই সঙ্গে নগরবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না; বরং খুলনার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন