https://newsbdc.com/business-economy/mw0yyysy34
বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বাংলাদেশ কমার্স ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং দি প্রিমিয়ার ব্যাংকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন
শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ২০ মিনিট আগে
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।
অন্যদিকে, দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
তবে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই।
এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে তাকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
আরও পড়ুন
অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স ১৩ ঘণ্টা আগে
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য প্রিমিয়ার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।