ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা
অর্থনীতি

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক, আশিক চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১: ৪৪
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক, আশিক চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
সংগৃহীত

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক মোলার (Christian Brix Møller) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নতুন বিনিয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে ২১ ঘণ্টা আগে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ গতিশীল করতে একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের জ্বালানি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে স্বর্ণদ্বীপের সম্ভাবনার প্রসঙ্গও উঠে আসে।

আরও পড়ুন

টানা দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা ২৩ ঘণ্টা আগে টানা দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা

ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমি এবং শিল্পসম্পদে বিনিয়োগে ডেনিশ বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়। বিশেষ করে যেসব স্থানে আগে চিনিকলসহ শিল্পকারখানা ছিল বা এখনো রয়েছে, সেখানে নতুন শিল্প স্থাপন বা বিদ্যমান সম্পদের উৎপাদনশীল ব্যবহারের সুযোগ আছে বলে উল্লেখ করা হয়। আগ্রহী ডেনিশ বিনিয়োগকারীরা নির্দিষ্ট প্রস্তাব জানালে ইনভেস্ট বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

আরও পড়ুন

চার মাসে বাংলাদেশের রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬ শতাংশ ১ নভেম্বর ২০২৬ চার মাসে বাংলাদেশের রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬ শতাংশ

বৈঠকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক (যুগ্মসচিব), ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-১ ড. জুলিয়া মইন উত্তরাঞ্চলে এ শিল্পের সম্ভাবনার কথা বলেন। তিনি মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ অবকাঠামো গড়ে তোলা এবং ফল থেকে পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনের সুযোগের কথা উল্লেখ করেন। এসব পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন