ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল আজ অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের চিন্তা সরকারের চট্টগ্রাম কাস্টমসে সাইফুলের প্রভাব, নিষিদ্ধ পণ্য খালাসের অভিযোগ আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা
বাংলাদেশ

আশুলিয়ায় দুষ্কৃতকারীদের তাণ্ডব, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০: ২৯
আশুলিয়ায় দুষ্কৃতকারীদের তাণ্ডব, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর ১৫ মিনিট আগে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জলকামান প্রস্তুত রাখা হয়।

আরও পড়ুন

আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ৪২ মিনিট আগে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন