https://newsbdc.com/international/mw06zo9g0a
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপে সীমিত পরিসরে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকেরা এটিকে বড় কোনো সামরিক অভিযানের অংশ বলে মনে করছেন না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সীমিত হামলা এর আগেও গোপনে পরিচালিত হয়েছে।
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ৪৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই সামরিক পদক্ষেপ ইরান পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা আবারও সামনে এসেছে।
অথচ হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ২২ ঘণ্টা আগে
সোমবার (২ নভেম্বর) একই ধরনের ইঙ্গিত দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধের অবসান বা সমাধানের পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
কূটনৈতিক সমঝোতার ইঙ্গিতের মধ্যেই কেশম দ্বীপে মার্কিন হামলার ঘটনা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।