https://newsbdc.com/national/mvruqywp2y
রুপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা দিবেন প্রবাসীরা
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত বৈঠকখানা হলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।