ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
সারা দেশ

সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০০: ৫৪
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই
সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি মৎস্যজীবী পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৩টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৫ ঘণ্টা আগে রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন সুমলাল দাশ, দীনেশ দাশ, গর্মন দাশ, লামা কান্ত দাশ, সুবল দাশ, কুশিলাল দাশ, মিতি লাল দাশ, ধীরেন্দ্র দাশ, প্রমোদ দাশ, বারীন্দ্র দাশ ও অমিত লাল দাশসহ মোট ১৩ জন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সবাই দরিদ্র মৎস্যজীবী। ঘরবাড়ি হারিয়ে বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

ঘটনার পর দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল।

আরও পড়ুন

গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার ৫ ঘণ্টা আগে গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার

পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, ‘এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং ঘরগুলো পরপর লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ১৩টি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি এবং তাঁদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।’


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন