ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০০: ৫৫
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা
সংগৃহীত

বাসাবাড়িতে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহার করলে গ্রীষ্মকালে বাংলাদেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব। একই সঙ্গে ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো খাতে ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগও সাশ্রয় করা যেতে পারে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইইইএফএ’র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাসাবাড়ি শীতল রাখার কাজে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার ৫ হাজার ২১২ মেগাওয়াট পর্যন্ত ব্যয় হয়। অথচ দেশে বাসাবাড়িতে ব্যবহৃত মোট ফ্যানের মধ্যে অত্যন্ত বিদ্যুৎ-সাশ্রয়ী ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যানের হার ২ শতাংশেরও কম।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৫ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

গবেষণার হিসাব অনুযায়ী, প্রচলিত ৭০ ওয়াটের ফ্যানের তুলনায় ৩৫ ওয়াটের বিএলডিসি ফ্যানে অর্ধেক বিদ্যুৎ খরচ হয়। প্রচলিত ফ্যানের পরিবর্তে বিএলডিসি ফ্যান ব্যবহার করা হলে বছরে ৬ হাজার ৯১৩ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে।

এর ফলে বছরে প্রায় ৮ হাজার ৯৮৭ কোটি টাকার বিদ্যুৎ খরচ বাঁচানো সম্ভব হবে। পাশাপাশি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পরিকল্পিত ৪ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয় এড়ানো যাবে।

আরও পড়ুন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৫ ঘণ্টা আগে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ

বাংলাদেশের আমদানিনির্ভর বিদ্যুৎ খাত যখন জাতীয় গ্রিডে তীব্র চাপ ও টানা লোডশেডিংয়ের মতো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই গবেষণার এ ফলাফল সামনে এল। গ্রীষ্মের মাসগুলোতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৯ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।

বাজারে একটি সাধারণ ফ্যানের খুচরা মূল্য যেখানে প্রায় ২ হাজার টাকা, সেখানে একটি বিএলডিসি ফ্যান কিনতে খরচ পড়ে ৫ হাজার থেকে ৬ হাজার ৩০০ টাকা। এ ধরনের ফ্যানের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে আইইইএফএ বেশ কিছু সুপারিশ করেছে।

আরও পড়ুন

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ৫ ঘণ্টা আগে আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

সংস্থাটি বলছে, ভারতের সফল এলইডি বাল্ব বিতরণ কর্মসূচির আদলে আঞ্চলিক পর্যায়ে একযোগে বিপুল পরিমাণ ফ্যান কেনার মডেলে বাংলাদেশেও জাতীয় কর্মসূচি চালু করা উচিত। পাশাপাশি কার্বন ফাইন্যান্স থেকে পাওয়া আয় দিয়ে ভোক্তা পর্যায়ে দামে ভর্তুকি দেওয়া এবং মাসিক বিদ্যুৎ বিলের সঙ্গে কিস্তিতে ফ্যানের দাম পরিশোধের সুবিধা চালুর পরামর্শ দিয়েছে আইইইএফএ।

জরিপে অংশ নেওয়া ৯৬ শতাংশ পরিবার বিদ্যুৎ বিল সাশ্রয়ের বিষয়টি জানার পর বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে এ ক্ষেত্রে বড় আর্থিক বাধা হিসেবে ফ্যান কেনার প্রাথমিক উচ্চমূল্যের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা ৫ ঘণ্টা আগে ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন