https://newsbdc.com/national-capital/mvz6x1sa9s
ফুটপাত পথচারীদের, হকারদের জন্য থাকবে বিকল্প ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে।
মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৬ ঘণ্টা আগে
সোমবার (২ নভেম্বর) দুপুরে ডিএনসিসির প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাক্ষাৎকালে ডিএনসিসি প্রশাসক বলেন, হকাররা সমাজেরই অংশ। তাঁদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার চেষ্টা চলছে। এ ছাড়া হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের এ ধরনের মার্কেটে ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৬ ঘণ্টা আগে
শফিকুল ইসলাম খান বলেন, বিকল্প স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা হলে সেখানে ক্রেতারাও যাবেন। এতে হকারদের কেনাবেচা ভালো হবে এবং তাঁরা ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের কারণ ব্যাখ্যা করে প্রশাসক বলেন, বাধ্য হয়েই অবৈধ স্থাপনা ও হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। এ পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকারেরাও দায়ী। তাঁরা ফুটপাত দখল করে রাস্তা পর্যন্ত চলে গিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা ছিল না। মানুষ বুঝতেই পারত না যে সেখানে ফুটপাত রয়েছে।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানের পর মানুষ বুঝতে পেরেছে, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সাধারণ মানুষও এ অভিযানে স্বাগত জানিয়েছে। তাই মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে হকার প্রতিনিধি ও ডিএনসিসি প্রশাসক একমত হন, ৫ আগস্টের পর হকারদের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে যাঁরা হকারি করতেন, তাঁদের বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হবে।
প্রশাসক প্রতিনিধিদলকে জানান, বিকল্প স্থানে হকারদের নিজস্ব কাঠামোর দোকান থাকবে। সেখানে কোনো চৌকি বসানো যাবে না।
আরও পড়ুন
আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে হকার্স ইউনিয়নের প্রতিনিধিদল ও ডিএনসিসি প্রশাসক পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখার অঙ্গীকার করেন। তাঁরা একে অপরকে সহযোগিতারও আশ্বাস দেন।
এ সময় গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মো. রুহুল কবির, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বনানী থানার ওসিসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।