ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্তের প্রত্যাশা শামা ওবায়েদের

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৭: ২২
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্তের প্রত্যাশা শামা ওবায়েদের
সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৬ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এ নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি সমঝোতা করবে। তিনি আশা প্রকাশ করেন, ভারত এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কাজ চলছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও বিএনপি সরকার কাজ করছে।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৬ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ভবিষ্যতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় কী কী প্রয়োজন, তা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন তিনি।

গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে এবং কী সাফল্য অর্জন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তা-ও সম্মেলনে তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন