ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০০: ৪৮
আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

সোবহানবাগের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।


আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৫ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?





বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন