ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার ডেঙ্গুতে ৪০০ মৃত্যু, অক্টোবরের ২৭ দিনেই ঝরেছে ১৫৫ প্রাণ সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে? ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪০০ ৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা বাংলাদেশ থেকে ৯৬৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৫০ কিমি স্বাস্থ্যসেবায় বাংলাদেশে সহযোগিতা বাড়াতে জাপানের ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ৫৮
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ
সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ।

আইএমএফের অক্টোবর ২০২৬-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলার। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। সে হিসাবে দুই দেশের ব্যবধান হতে পারে ১৩৭ ডলার।

আরও পড়ুন

টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন ৩৪ মিনিট আগে টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের তুলনায় মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের এগিয়ে থাকার এ পূর্বাভাসকে অর্থনৈতিক অগ্রগতির একটি উল্লেখযোগ্য সূচক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বাংলাদেশের পোশাকশিল্পে এমএএসের উদ্যোগ ৪ ঘণ্টা আগে প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বাংলাদেশের পোশাকশিল্পে এমএএসের উদ্যোগ

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখছে।

মাথাপিছু জিডিপি হিসাব করা হয় একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে। তবে এই সূচক নাগরিকদের প্রকৃত ব্যক্তিগত আয় বা জীবনযাত্রার মান সরাসরি নির্দেশ করে না। একইভাবে, মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেও মোট অর্থনীতির আকারের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন