ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ০২
খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ


আহত সালমান নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানির কর্মচারী।

আরও পড়ুন

রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার ১ ঘণ্টা আগে রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার

স্থানীয়দের বরাতে জানা যায়, নিরালা ১৭ নম্বর সড়কে সিগারেট কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

স্থানীয়দের ধারণা, ব্যাগে টাকা রয়েছে ভেবে দুর্বৃত্তরা সালমানকে গুলি করে সেটি ছিনিয়ে নেয়। তবে ব্যাগের ভেতরে কী ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ ১ ঘণ্টা আগে সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন