https://newsbdc.com/international/mvqlbwjsdj
সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
আল-শাবাবের দাবি, সোমবার বিকেলে লোয়ার শাবেলে অঞ্চলে তুরস্কের প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি সেনা ও তাদের সহযোগী মিলিশিয়াদের ওপর হামলা চালায় তাদের যোদ্ধারা। এ হামলায় ৩২১ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। এ ছাড়া তিন ঘণ্টাব্যাপী অতর্কিত হামলায় বেশ কয়েকজনকে বন্দী করার পাশাপাশি অস্ত্র ও যানবাহন জব্দ করার কথাও জানিয়েছে তারা।
আরও পড়ুন
তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ ১৬ মিনিট আগে
অন্যদিকে, সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লিগো শহরের কাছে সংঘর্ষে সরকারি বাহিনীর হাতে আল-শাবাবের ৭৫ জন যোদ্ধা নিহত এবং আরও ৫৬ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন বানুদা’র অংশ হিসেবে ২৬ অক্টোবর জামিকা এলাকায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালায় সোমালি ন্যাশনাল আর্মি।
সোমালিয়ার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, হামলায় বিস্ফোরক বোঝাই যানবাহন ব্যবহার করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে কয়েকটি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ৫৪ মিনিট আগে
স্থানীয় সংবাদমাধ্যম বাইদোয়া অনলাইন জানিয়েছে, লিগো শহরের কাছে আল-শাবাব যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ব্যাপক প্রাণহানি এবং উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম হারানোর ঘটনা নিয়ে আলোচনার জন্য সরকার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে।
প্রায় দুই দশক ধরে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করছে আল-শাবাব। গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের আন্তর্জাতিক সামরিক অভিযান পরিচালিত হলেও দেশটির মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সংঘর্ষ দেশটিতে বিদ্রোহ দমনের প্রচেষ্টার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন
ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত ৫৬ মিনিট আগে
এ পরিস্থিতিতে সোমালি সরকারের প্রধান সমর্থক হিসেবে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাতা দেশ বিদ্রোহীদের দমনে সোমালিয়াকে সহায়তা দেওয়া থেকে সরে আসছে।
ওয়াশিংটন জাতিসংঘ পরিচালিত একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক মিশনে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। ওই মিশনের মাধ্যমে সোমালিয়ায় সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হতো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সোমালিয়াকে ঐক্যবদ্ধ করা এবং বিদ্রোহীদের হুমকি মোকাবিলায় দেশটির সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।