ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পাটকাঠি থেকে চারকোল, ফরিদপুরের কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩
আন্তর্জাতিক

বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ১৭
বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে রাহাতের বাসিন্দারা জানিয়েছেন, বেন গিভিরের ওপর ক্ষুব্ধ হয়েই তাঁরা ভোট দিতে যাচ্ছেন। তাঁদের একজন বলেছেন, বেন গিভির নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁদের একতাবদ্ধ করেছেন।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি। দেশটিতে আরব বেদুঈন ও দ্রুজ সম্প্রদায়ের মানুষও বসবাস করেন। এবারের নির্বাচনে আরব বেদুঈন ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে নজরে এসেছে।

আরও পড়ুন

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ ১৩ মিনিট আগে তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট দিতে আসা বেদুঈনদের মধ্যে অনেক নারী রয়েছেন। আগের নির্বাচনগুলোতে এতসংখ্যক বেদুঈন নারীকে ভোট দিতে আসতে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাহাতের বাসিন্দারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তাঁদের ক্ষুব্ধ করেছে। তাঁদের অভিযোগ, সরকার বিপুলসংখ্যক ঘরবাড়ি ভেঙে দিয়েছে, আরব অধ্যুষিত এলাকাগুলোতে অস্ত্রের সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং আগের সরকারের আমলে পাওয়া কিছু সুযোগ-সুবিধা বাতিল করেছে।

আরও পড়ুন

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ৫২ মিনিট আগে সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

এসব বিষয়কে কেন্দ্র করে সম্প্রদায়টির মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, এই ক্ষোভের প্রতিফলন ঘটছে ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতির মধ্য দিয়ে।

একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, রাহাত শহরের প্রায় অর্ধেক বাসিন্দা সকালেই ভোট দিয়েছেন। আগের নির্বাচনগুলোতে সাধারণত সন্ধ্যার দিকে ভোটারদের উপস্থিতি বাড়লেও এবার সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় দেখা গেছে বলে সূত্রটি জানিয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন