ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পাটকাঠি থেকে চারকোল, ফরিদপুরের কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ১৫
ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩


পুলিশ জানায়, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। তবে তাঁদের কোনো ভোটকেন্দ্রের আশপাশে কিংবা ভোট দিতে আসা ব্যক্তিদের কাছাকাছি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ ১৭ মিনিট আগে তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আনুষ্ঠানিক তদন্তের দাবি করেছেন। নেতানিয়াহুর দাবি, সন্দেহভাজনদের কাছে নগদ অর্থভর্তি খাম এবং রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট পাওয়া গেছে। একই সঙ্গে নির্বাচনের স্বচ্ছতা রক্ষার কথা উল্লেখ করে ভোটারদের তাঁর দল লিকুদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছে রা’আম পার্টি। দলটির দাবি, তাদের কর্মীরা কোনো অনিয়মে জড়িত নন। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব সমাজের ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছে দলটি।

আরও পড়ুন

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ৫৫ মিনিট আগে সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজনদের বাড়ি থেকে কয়েক হাজার ইসরায়েলি শেকেল ভর্তি বেশ কয়েকটি খাম জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু নোট ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবারই আদালতে হাজির করার কথা রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন