https://newsbdc.com/politics/mvqn0akvsj
ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী
সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির লক্ষ্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী ২ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের পাশে দাঁড়ানো দলটির আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও মানুষের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব
জাহিদ হোসেন বলেন, দিনাজপুরের এ অঞ্চল দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মুখোমুখি। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সমস্যা হয়। দিনাজপুর জেলা শহর থেকেও অঞ্চলটির দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতিতে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা এবং তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা জরুরি।
আরও পড়ুন
ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন ৩ ঘণ্টা আগে
তিনি বলেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করা এবং তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করাই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চাকরি মেলায় আবেদন ২৪ হাজারের বেশি
মন্ত্রী আরও বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো জেলাকে দেশের সামনে সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র্যালি ২৬ অক্টোবর ২০২৬
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলাটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।