https://newsbdc.com/politics/mvo2cxy37h
শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রেণিভেদ নির্মূল করে মানবজাতির কল্যাণের কথা বলে গেছেন গৌতম বুদ্ধ। তাঁর কাজ ও আদর্শ অনুসরণ করলে তা গোটা মানবজাতির কল্যাণে আসবে।
রোববার রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে বিএনপির উদ্যোগ ২৪ অক্টোবর ২০২৬
রিজভী বলেন, গৌতম বুদ্ধের সরল পথ ও মানবিক কাজগুলো অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, এটি সর্বজনীন। সব ধর্মের মানুষকেই তাঁর বাণী সঠিক পথে চলার প্রেরণা দেয়। বুদ্ধ সমাজ ও মানবতার জন্য যে কাজগুলো করে গেছেন, তা সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধির অনুষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি বছরের নানা সময়ে করা ভুলত্রুটি স্বীকার করে সহকর্মীদের কাছে তা প্রকাশ করেন, তাহলে তাঁদের মধ্যে নতুন করে অন্যায় করার প্রবণতা থাকবে না।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।