ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দুই দশক ধরে পলাতক, ধুনটের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার যেসব কাজে প্রয়োজন হতে পারে টিআইএন সনদ শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
বাংলাদেশ

জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২২: ৩৬
জাইমা রহমানের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন, ছাত্রীদের সাইকেল ও বিনামূল্যে চক্ষুসেবা
সংগৃহীত

কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে উপহার এবং অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। এভাবেই ব্যতিক্রমী উদ্যোগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আজ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন তিনি। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয় জাইমা রহমানের ছবি সংবলিত মগ। আর ৪ হাজার অসহায় মানুষ পেয়েছেন চক্ষুসেবা। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন

ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ১ ঘণ্টা আগে ফ্যাসিস্ট শক্তি ও পলাতক অপরাধীদের অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করা। আয়োজকদের প্রত্যাশা, সাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে। একই সঙ্গে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতেও এটি সহায়ক হবে।

একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ৩ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনের অনুষ্ঠান ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলেও পালন করেছেন তিনি। তখন দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসাসহ নানা মানবিক কর্মসূচি নেওয়া হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের উদ্দেশ্য।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ৩ ঘণ্টা আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

সাইকেল বিতরণ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ।

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং নারীশিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।

আরও পড়ুন

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ৪ ঘণ্টা আগে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

চক্ষুচিকিৎসা সেবা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারা ধোঁকাবাজির রাজনীতি করে। যারা তাদের ধোঁকায় পড়েছেন, তারা এখন আফসোস করছেন। তাঁর অভিযোগ, ভোটের সময় তারা মাথায় টুপি পরে ঢাকের তালে নেচেছে, কিন্তু ভোট শেষ হওয়ার পর তাদের আর পূজামণ্ডপে দেখা যায়নি। মুসলিমদের বেহেশতের লোভও আর দেখায় না। ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কথা তারা ভাবে না। অথচ তাদের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং খাল খননসহ নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

আরও পড়ুন

ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ৪ ঘণ্টা আগে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

প্রতিমন্ত্রী আরও বলেন, নিজের নির্বাচনী এলাকার যাঁদের চোখের সমস্যা রয়েছে, তা দূর করতে চান তিনি। পর্যায়ক্রমে সবাইকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম, প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাত প্রমুখ। পরে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন