ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান জুলাই অভ্যুত্থানে তিন মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো
বাংলাদেশ

নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৯: ০১
নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম
সংগৃহীত

খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ১০ মিনিট আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। মোকামতলা উপজেলা বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করে। ব্যারিস্টার জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা।

টুর্নামেন্টে বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বগুড়া মহিলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে নীলফামারী মহিলা ফুটবল একাদশ।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ১৬ মিনিট আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

খেলাকে কেন্দ্র করে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এ আয়োজনের মূল লক্ষ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়ার প্রসার ঘটানো।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন