ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান জুলাই অভ্যুত্থানে তিন মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো
বাংলাদেশ

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৮: ৫৬
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার মধ্যে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ১০ মিনিট আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

এর আগে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী এবং ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান।

এদিকে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ১৭ মিনিট আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

বিমান জানায়, জরুরি প্রয়োজনে সৌদি আরবে যেতে কিংবা সেখান থেকে বাংলাদেশে ফিরতে যাত্রীরা জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারেন।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন