ছবি ভিডিও মতামত
সর্বশেষ
৩৪ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৯: ২০
ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
সংগৃহীত

রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ২৮ মিনিট আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক নগরী উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

সরকার সেই লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিচ্ছন্নতা ও সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ৩৪ মিনিট আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার তা রুখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

এ সময় নগর উন্নয়নে ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করে ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন