https://newsbdc.com/business-economy/mvnwbmhuir
পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত এ লভ্যাংশের চেক রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
নিরাপত্তা যাচাই শেষে সচল হলো জনতা ব্যাংকের ওয়েবসাইট ৫ ঘণ্টা আগে
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর ও ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ৬ ঘণ্টা আগে
পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির ঘোষিত লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার ফলে সরকারের রাজস্বে ৬০ কোটি টাকা যুক্ত হলো।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।