ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অর্থনীতি

বীমা গ্রাহকের স্বার্থ রক্ষায় নতুন নির্দেশনা আইডিআরএর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১: ১৮
বীমা গ্রাহকের স্বার্থ রক্ষায় নতুন নির্দেশনা আইডিআরএর
সংগৃহীত

বীমা গ্রাহকদের পাওনা পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বীমা দাবি, মৃত্যুদাবি কিংবা সারভাইভাল বেনিফিটের অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রাখাও নিষিদ্ধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সম্প্রতি এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। জীবন বীমার গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম ১৪ মিনিট আগে দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

পুরো পাওনা দিতে হবে গ্রাহকের ব্যাংক হিসাবে

নতুন নির্দেশনা অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি কিংবা সারভাইভাল বেনিফিটের প্রাপ্য অর্থ গ্রাহক বা তাঁর মনোনীত ব্যক্তির ব্যাংক হিসাবে এককালীন পরিশোধ করতে হবে। প্রযোজ্য সরকারি কর ও ভ্যাট ছাড়া অন্য কোনো অজুহাতে দাবি থেকে অর্থ কেটে রাখা বা সমন্বয় করা যাবে না।

আইডিআরএর নির্দেশনায় বলা হয়েছে, কিছু জীবন বীমা কোম্পানি গ্রাহকের পাওনা পরিশোধের সময় একই প্রতিষ্ঠানে নতুন পলিসি কিনতে বাধ্য করছে বলে তথ্য পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রেখে অবশিষ্ট টাকা গ্রাহক বা নমিনিকে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ১ ঘণ্টা আগে নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিয়ন্ত্রক সংস্থার মতে, এ ধরনের চর্চায় গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং বীমা খাতের প্রতি মানুষের আস্থা কমছে।

আরও পড়ুন

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ১২ ঘণ্টা আগে সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

সময়মতো দাবি পরিশোধ না করলে নিষেধাজ্ঞা

সার্কুলারে বীমা দাবি পরিশোধের সময়সীমা এবং নতুন পলিসি খোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ না হলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই কোম্পানিতে নতুন পলিসি খোলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা কার্যকর হবে। মেয়াদ শেষ হওয়ার চার মাসের মধ্যে দাবি পরিশোধ না করা হলে, দাবি পরিশোধের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে ওই গ্রাহকের নামে নতুন পলিসি খোলা যাবে না বলে সার্কুলারে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন ২২ ঘণ্টা আগে ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন

আইডিআরএ আরও জানিয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী বীমা দাবি প্রাপ্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ গ্রাহক বা তাঁর নমিনির ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে। দাবি পরিশোধের শর্ত হিসেবে নতুন পলিসি কেনার বাধ্যবাধকতা আরোপ করা কিংবা প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রাখার সুযোগ নেই।

নিয়ন্ত্রক সংস্থাটি বীমা কোম্পানিগুলোকে নির্দেশনা মেনে গ্রাহকের পাওনা সম্পূর্ণ পরিশোধ এবং বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন