https://newsbdc.com/business-economy/mvndupqf9s
নিরাপত্তাঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তার কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণের পর এটি পুনরায় চালু করা হয়েছে।
আরও পড়ুন
দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম ১৯ মিনিট আগে
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা। একই কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পিএইচপির ত্রুটিতে সাইবার হামলার আশঙ্কা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
আরও পড়ুন
বীমা গ্রাহকের স্বার্থ রক্ষায় নতুন নির্দেশনা আইডিআরএর ১ ঘণ্টা আগে
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়েবসাইটের নিরাপত্তা জোরদারে পরামর্শ
সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। ফলে সেগুলো এই নির্দিষ্ট ত্রুটির সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।
আরও পড়ুন
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ১২ ঘণ্টা আগে
এদিকে বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির ব্যবহৃত সংস্করণ যাচাই, নিরাপত্তা হালনাগাদ এবং প্রয়োজন অনুযায়ী সার্ভারে প্রবেশাধিকার সীমিত করার পরামর্শ দিয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইট চালু রাখার পাশাপাশি নিয়মিত নিরাপত্তা পরীক্ষা ও সফটওয়্যার হালনাগাদ করা গুরুত্বপূর্ণ।
অর্থনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।