ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের গ্রুপ চূড়ান্ত

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১: ২১
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের গ্রুপ চূড়ান্ত
সংগৃহীত

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে অধিনায়ক সম্মেলন। এতে ক্রিকেট ও ফুটবলের গ্রুপ নির্ধারণে লটারি, টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ১২ ঘণ্টা আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে

আয়োজকদের তথ্যমতে, আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলাকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতে ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।

ক্রিকেটের গ্রুপ

ক্রিকেট প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয় দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

‘এ’ গ্রুপ

আরও পড়ুন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ১২ ঘণ্টা আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা
  • ব্র্যাক ইউনিভার্সিটি
  • ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)
  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
  • ইউনিভার্সিটি অব স্কলার্স
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

‘বি’ গ্রুপ

  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)
  • নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • সোনারগাঁও ইউনিভার্সিটি
  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
  • ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফুটবলের গ্রুপ

ফুটবল প্রতিযোগিতাতেও বিশ্ববিদ্যালয়গুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন

পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ২৩ অক্টোবর ২০২৬ পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল

‘এ’ গ্রুপ

  • নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)
  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
  • ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

‘বি’ গ্রুপ

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ২৩ অক্টোবর ২০২৬ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা
  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)
  • ব্র্যাক ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
  • সোনারগাঁও ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব স্কলার্স

চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে। দুই বিভাগের রানার্সআপ দলের জন্য রয়েছে পাঁচ লাখ টাকা করে পুরস্কার।

অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং ক্রিকেট ও ফুটবল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, ক্রিকেট ও ফুটবল দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট যুক্ত করে আয়োজনটিকে বৃহত্তর পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

টেস্টে ৪৫০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক ২২ অক্টোবর ২০২৬ টেস্টে ৪৫০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য নতুন খেলোয়াড় উঠে আসার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্বের দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখবে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন