https://newsbdc.com/sports-cricket/mvmpnoecdf
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে এ দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আপাতত জাতীয় দলের ব্যাটিংয়ের দেখভাল করবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
আরও পড়ুন
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ১ ঘণ্টা আগে
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল।
বোর্ডের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
আরও পড়ুন
পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ২৩ অক্টোবর ২০২৬
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। দুই ম্যাচের একটিতেও ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি দলটি।
ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।