ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০০: ১০
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংগৃহীত

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়মকানুন পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি সচিবালয়ের ভেতরে কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শনের সময় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নতুন করে ভাবতে সচিবালয়ের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত তিনটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকে। গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার দিনেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীর নজরে আসে।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ১৭ মিনিট আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

সেদিন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন শেষে ৬ নম্বর ভবনের ১৪ তলা থেকে নিচে নামার সময় ভিড় দেখতে পান প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা), পুলিশের ডিসি ও এডিসিকে (সচিবালয়) নিজের কার্যালয়ে ডেকে পাঠান সরকারপ্রধান।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনাসহ প্রয়োজনীয় প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন তিনি।

ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে প্রধানমন্ত্রীকে সচিবালয়ের পরিস্থিতি অবহিত করা কর্মকর্তাদের দুজনসহ অন্তত পাঁচ কর্মকর্তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ১৯ মিনিট আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারপ্রধান সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের সময় এবং সপ্তাহে প্রবেশের দিনসংখ্যা আরও কমানোর বিষয়টি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। ছুটির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাবে।

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সময় দর্শনার্থীদের জন্য নির্ধারণ করা যায় কি না, তা ভেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের দিন দুই দিন করা যায় কি না, তা খতিয়ে দেখছি আমরা।’

বর্তমানে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের নির্ধারিত সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এ বিষয়ে কাজ করছেন এমন আরেক কর্মকর্তা বলেন, ‘সচিবালয়ে অস্থায়ী পাস সব বাতিল করা যায় কি না, সেটিও বিবেচনায় আছে। তবে এ বিষয়ে সব দিক বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির কাজ চলছে।’

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ২৬ মিনিট আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে সচিবালয়ে কিছু পাস সব সরকারের সময় ছিল, এখনো আছে। যদিও ব্যবসায়ী ও ঠিকাদার পরিচয়ে তাঁদের পাস দেওয়া হয়, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব না। এটি রাজনৈতিক পর্যায় থেকে আসতে হবে।’

তবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানা গেছে। চাকরি থেকে অবসরে যাওয়ার পরও যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিবরা সচিবালয়ে প্রবেশের জন্য আজীবন পাস পেয়ে থাকেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সচিবালয় এবং সচিবালয়ের বাইরের কর্মচারীদের অন্তত ২৭ হাজার কার্ড রয়েছে। প্রতিদিন ওটিপির মাধ্যমে প্রায় আড়াই হাজার দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা আছে।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৫৯ মিনিট আগে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী

এ ছাড়া সচিবালয়ের বিভিন্ন কাজে ঠিকাদার ও ব্যবসায়ী পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অস্থায়ী পাস দেওয়া হয়েছে। সাবেক কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের জন্যও অন্তত সাত হাজার পাস রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, সচিবালয়ে দৈনিক ভিত্তিতে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবরা যথাক্রমে পাঁচটি, তিনটি ও দুটি পাস দিতে পারেন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কোটায় ১০টি পাস দেওয়ার সুযোগ রয়েছে।

তবে বিভিন্ন সভায় অংশগ্রহণসহ নানা কারণে বেশি সংখ্যক দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তাঁদের প্রবেশের ব্যবস্থা করা হয়।

সচিবালয় দেশের গুরুত্বপূর্ণ কেপিআইগুলোর একটি। আগের সরকারপ্রধানেরা মন্ত্রিসভার বৈঠকসহ কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে করলেও নিয়মিত অফিস করতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

আরও পড়ুন

জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তারেক রহমান সপ্তাহের প্রায় সব দিন সচিবালয়ে অফিস করছেন। মাঝে মধ্যে শনিবার কিছু বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে করেন।

সরকারপ্রধান সচিবালয়ে অফিস করলেও নিরাপত্তাব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসেনি।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি ও দর্শনার্থীদের প্রবেশের নিয়ম কঠোর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন