https://newsbdc.com/national/mvmbnxujdn
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রত্যাশার বাইরেও সফল হবে এই সফর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রদূতকে কখন ডেকে পাঠানো হবে, তা স্বাভাবিক প্রক্রিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে সংলাপে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ খোলা হয়েছে।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৫ ঘণ্টা আগে
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বদরবারে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাঁদের সংকট ও চাহিদা বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা কঠিন হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।