https://newsbdc.com/international-india/mvm361zz6s
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস
ভারতের মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে উপত্যকার পাঁচটি জেলায় একযোগে বিক্ষোভ ও ‘শব্দ প্রতিবাদ’ কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইম্ফলের ঐতিহাসিক কাংলা ফোর্টের সামনে বিক্ষোভ তীব্র হলে পুলিশ কয়েক দফায় টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুশীল সমাজের সংগঠন ‘ফেডারেশন অব হাওমি’র আহ্বানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আধা ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ২ ঘণ্টা আগে
এ সময় স্থানীয় বাসিন্দারা হাঁড়ি-পাতিল ও থালাবাসন বাজিয়ে, হাতুড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে, ঢাকঢোল পিটিয়ে এবং গাড়ির হর্ন ও সাইরেন বাজিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিংয়ের নির্বাচনী এলাকা সিঞ্জামেতেও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা মণিপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র কাংলা ফোর্টের দিকে পদযাত্রা শুরু করেন। এলাকাটি লোক ভবন ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছাকাছি অবস্থিত।
আরও পড়ুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ২ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী প্যালেস কম্পাউন্ড, মইরাংখোম ও কিসামপাত সংযোগস্থলে বিক্ষোভকারীদের আটকে দেয়। তবে শত শত বিক্ষোভকারী কাংলা ফোর্টের ফটক পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ৪ ঘণ্টা আগে
বিক্ষোভকারীরা জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়ন, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে স্বাক্ষরিত ‘সাসপেনশন অব অপারেশনস’ (এসওও) চুক্তি বাতিলের দাবি জানান।
মণিপুরে চলমান পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের এসব দাবিকে কেন্দ্র করে রাজ্যটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।