ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০: ৩৭
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর
সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। সংকলিত তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এ নৌপথে অন্তত ২৮টি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। ফলে চলতি মাসটি সংঘাত শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাতে এ চিত্র উঠে এসেছে।

আরও পড়ুন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ৮ মিনিট আগে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যেও হামলার ব্যাপকতার প্রতিফলন রয়েছে। সংস্থাটি সংঘাত শুরুর পর থেকে মোট ১২০টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৫টি হামলার ঘটনা রেকর্ড করেছে। সংস্থাটির মতে, সব ঘটনা প্রতিবেদনে অন্তর্ভুক্ত না-ও হয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত হামলার সংখ্যা আরও বেশি হতে পারে।

আরও পড়ুন

রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি ১ ঘণ্টা আগে রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি

আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, সংঘাত শুরুর পর থেকে বিশ্বের ৯০০টিরও বেশি সুপারট্যাঙ্কারের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে হিসাব করা হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিতে এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতির অবনতি হলে জ্বালানি পরিবহনে বিঘ্ন এবং বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়তে পারে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন