https://newsbdc.com/national/mvkjin7ovc
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূলে পড়তে পারে। এর প্রভাবে আগামী সোমবার উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৮ ঘণ্টা আগে
তিনি বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হতে পারে ‘অর্ণব’। তবে এর গতিপথ ও প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
ওমর ফারুক জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সোমবার আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিকে।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ৮ ঘণ্টা আগে
এদিকে দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত নেই। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি স্টেশনের কোনোটিতেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়াবিদদের মতে, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিহীন পরিস্থিতি বিরাজ করছে।
আবহাওয়াবিদেরা জানান, গত কয়েক দিনে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা বায়ুর প্রভাবের কারণে বাতাস সাগরের দিকে প্রবাহিত হওয়ায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ৮ ঘণ্টা আগে
অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়ছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; সেখানে রাতের তাপমাত্রা নেমে আসে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।