https://newsbdc.com/national/mvkw4cpvla
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অংশীদারত্বে এবং সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় পরিচালিত এ অভিযান ছিল ফুটস্টেপ বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের পঞ্চম কার্যক্রম।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ২ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় খালটির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছিল। অভিযানের আওতায় খাল থেকে বর্জ্য পরিষ্কার করা হয়। সংগৃহীত বর্জ্য প্রতিদিন ডিএনসিসির সহায়তায় সরিয়ে নেওয়া হয়।
এ ছাড়া এলাকায় ১০টি ডাস্টবিন স্থাপন, জনসচেতনতামূলক প্রচার, খালের ভাঙা রেলিং মেরামত এবং স্থানীয়দের বসার জন্য একটি বেঞ্চ স্থাপন করা হয়।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ২ ঘণ্টা আগে
অভিযান চলাকালে আয়োজকেরা ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে এলাকার নষ্ট স্ট্রিটলাইটের সমস্যাও তুলে ধরেন। আয়োজকদের দাবি, তাঁদের অনুরোধের ১২ ঘণ্টার মধ্যে বাতিগুলো সচল করা হয়।
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে তরুণদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলন বলেন, পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়তে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
আরও পড়ুন
দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ২ ঘণ্টা আগে
গো আপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক উদ্দিন আহমেদ খান জানান, পাঁচ দিনে ৬০০ জনের বেশি মানুষের অংশগ্রহণে খালটি পরিষ্কার করা সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় এলাকাটি মাদক বিক্রি, মশা ও ডেঙ্গুর প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। পরিষ্কারের পর সেখানে মানুষের চলাচল বেড়েছে এবং মশার উপদ্রব কমেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, খালের পাশে স্থাপন করা ডাস্টবিন, রেলিং ও বেঞ্চের দেখভাল করবেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হবে। ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে ঢাকার অন্যান্য খালেও এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৩ ঘণ্টা আগে
আয়োজকেরা এ কার্যক্রমে সহযোগিতার জন্য সিটি ব্যাংক পিএলসি, ডিএনসিসি, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বর্জ্যকর্মীদের ধন্যবাদ জানান।
গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংস্থা। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে সংস্থাটি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।