ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০০: ৫৫
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,
সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। ছুটির শেষ দিনে গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। নৌ, রেল ও সড়কপথে ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল সকাল থেকেই। তবে যানবাহনে যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গাবতলী, মহাখালী, আবদুল্লাহপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্তানের বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মস্থলে ফিরছিলেন মানুষ।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ১ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় পৌঁছেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে। ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি থাকলেও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে চাপ তুলনামূলক কম ছিল।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন মোল্লা বলেন, সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেনেই যাত্রী পূর্ণ ছিল। দুপুরের পর থেকে ঢাকায় ফেরার চাপ আরও বাড়ে। রবিবারও যাত্রীর চাপ অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ১ ঘণ্টা আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

এগারসিন্দুর ট্রেনের যাত্রী জাকিয়া সুলতানা দিপা জানান, মেয়ে তাসফিয়া সোহা ও ছেলে সাফওয়ান আহনাফকে নিয়ে পূজার ছুটিতে গ্রামের বাড়ি ভৈরবের শ্রীনগরে গিয়েছিলেন তিনি। ছুটি শেষে গতকাল এগারসিন্দুর ট্রেনে ঢাকায় ফেরেন। তাঁর ভাষ্য, ট্রেনে যাত্রীর প্রচণ্ড চাপ ছিল। ঈদের ছুটির পর যেমন ভিড় হয়, তেমনই চাপ ছিল এবারও।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ১ ঘণ্টা আগে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী

যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও গুলিস্তানের বাস কাউন্টারগুলোতেও ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। টেকনিক্যালের দেশ ট্রাভেল পরিবহনের ম্যানেজার রাজন জানান, শনিবার সারা দিন যাত্রীদের চাপ ছিল। রবিবার সকাল পর্যন্ত এ চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে, যানবাহনে যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ঢাকায় ফেরা মানুষ। ছুটিতে বাড়ি যাওয়ার সময় বাড়তি ভাড়া দিতে হয়েছিল অনেককে। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

আরও পড়ুন

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১ ঘণ্টা আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহী থেকে ফেরা মশিউর রহমান বলেন, নন-এসি বাসের নির্ধারিত ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা হলেও ১ হাজার টাকার নিচে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না।

গতকাল ছুটির দিনে রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। তবে আজ থেকে অফিস-আদালত খুললে ব্যস্ত নগরী আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন