ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
আন্তর্জাতিক

রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১: ২৫
রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
সংগৃহীত

বাংলাদেশি রোগীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভিসা পেতে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। বেলা সাড়ে ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১২ ঘণ্টা আগে ‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।

সাক্ষাতে প্রতিনিধিদলের আলোচনার পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে আবেদনকারীদের সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রোগীরা যাতে সহজে ভিসা পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় বা স্লট পেতে দেরি হওয়ার কারণ বোঝার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিগগিরই এ সমস্যা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৩ ঘণ্টা আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক

দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত বাড়লে পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন ত্রিবেদী। এ সময় তিনি ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন।

সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্য বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও বৈঠকে অংশ নেন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন