https://newsbdc.com/international-china/mvketklvt6
ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, বিচ্ছিন্ন বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নাগকু এলাকার বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চলে আঘাত হানে। এতে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১৭ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন উদ্ধারকর্মীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের পর এ অঞ্চলে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।