ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৬: ৪৯
কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে জেলে পাড়ার বাসিন্দা দেদার জলদাসের বাড়িতে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঘরগুলো পাশাপাশি এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় দ্রুত আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় ৩৩টি কাঁচা-পাকা বসতঘর।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১০ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ জানান, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অস্ত্রোপচারের টাকাসহ পুড়েছে সবকিছু

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ির পাশাপাশি নগদ টাকা, প্রয়োজনীয় জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

ক্ষতিগ্রস্ত পবিরন দাসের স্ত্রী নয়ন দাস জানান, তাঁর স্বামীর পিত্তথলির অস্ত্রোপচারের জন্য তাঁরা ঋণ করে এক লাখ টাকা জমিয়ে রেখেছিলেন। আগুনে সেই টাকা এবং তাঁর স্বামীর স্নাতক পাসের মূল সনদসহ ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইমালুন্দ, সিংহ জলদাস, দেদার দাস, চন্দ্র সেন, প্রেমদাস, বিকল দাস, মধু রানী, সোহান দাস, সকাল দাস, মুরলী দাস, মুরপী দাস, জিসাস দাস, সরীপ দাস, রনী দাস, ধলু, সিধাম, রুবেল, মেঘদাস, দীপারানী, রূপাল দাস, সবুজ দাস, পবিরন দাস, বুইশ্যা, অজিত, শুনু দাস, কালাগুচু, বাবুল দাস, মুন্নাবরণ, টুট্টন দাস, ওরাসেন, রুবান দাস, সুধাংশু ও ভাবতী।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১০ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার উদ্যোগ

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার কামাল সিকদার জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘরগুলো এক সারিতে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩২ থেকে ৩৩টি ঘর পুড়ে গেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন