https://newsbdc.com/international/mvkfie8z93
প্রথমবার মানুষের শরীরে শনাক্ত শামোন্ডা ভাইরাস, ফ্রান্সে রোগীর মৃত্যু
বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফ্রান্সের লিয়োনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএনআই নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এ তথ্য জানান। রোগীটি অক্টোবরের শুরুর দিকে মারা যান।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৭ ঘণ্টা আগে
শামোন্ডা ভাইরাস সাধারণত গরু, ভেড়া, ছাগল ও ঘোড়ার মতো প্রাণীর মধ্যে সংক্রমণ ঘটায়। কিউলিকয়ডিস প্রজাতির ক্ষুদ্র রক্তচোষা কীটের মাধ্যমে প্রাণীদের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হয়। তবে ফ্রান্সের ওই ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, আক্রান্ত ব্যক্তি এমন একটি এলাকায় অবস্থান করছিলেন, যেখানে প্রাণীদের মধ্যে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ ছিল। ওই এলাকায় কিউলিকয়ডিস প্রজাতির ক্ষুদ্র কীটের উপস্থিতিও পাওয়া গেছে।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৮ ঘণ্টা আগে
ভাইরাসটির সংক্রমণের উৎস ও সম্ভাব্য বিস্তারের পথ নির্ধারণে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ডব্লিউএইচও। একই সঙ্গে মানুষের স্বাস্থ্যে ভাইরাসটির সম্ভাব্য প্রভাব এবং জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং মানুষের শরীরে এর প্রভাব নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।