ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন
সারা দেশ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০: ৫১
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
সংগৃহীত

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এ কর্মসূচি পালন করছে।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। তবে শহর ও শহরতলির কিছু এলাকায় সীমিত পরিসরে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২১ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

শনিবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন পিকেটাররা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টায়ার সরিয়ে সড়কটি চলাচলের উপযোগী করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান জানান, অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬ গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ চলছে। তিন দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়া।

চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদ এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা অবরোধের ঘোষণা দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ২৩ অক্টোবর ২০২৬ চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেন।

অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাত ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন