https://newsbdc.com/sara-desh/mvje6fzgtj
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
আরও পড়ুন
যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক ৫ ঘণ্টা আগে
নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা (৫০)। তাঁরা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ির পাশে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘরে থাকা লাল চান মিয়া, তাঁর স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা দগ্ধ হন।
আরও পড়ুন
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ১৬ ঘণ্টা আগে
প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে লাল চান মিয়া ও নাসিমার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দম্পতির মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।