https://newsbdc.com/sara-desh/mvkhuuzmej
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গত ২০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হলেও শুক্রবার (২৩ অক্টোবর) পুলিশ মিডিয়া সেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১৩ ঘণ্টা আগে
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সমকালকে বলেন, চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে তাঁদের অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকে অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
দুই কিশোরসহ চারজন অভিযুক্ত
অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। শিশু আইন অনুযায়ী, অভিযোগপত্রে দুই কিশোরকে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৭ ঘণ্টা আগে
দ্রুত বিচার চান অপ্রতিমের বাবা
নিহত অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাতে তিনি অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানতে পেরেছেন। তবে অভিযোগপত্রের বিস্তারিত তাঁর জানা নেই। তিনি দ্রুত মামলার বিচার ও রায় ঘোষণার দাবি জানান।
এ ছাড়া দুই আসামির বয়স কম দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের বয়স পুনর্নির্ধারণের দাবিও জানিয়েছেন অপ্রতিমের বাবা।
আরও পড়ুন
চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ১৭ ঘণ্টা আগে
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সেদিন সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন
সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ গুলিতে সেনা ও পুলিশসহ আহত ৬ ২২ অক্টোবর ২০২৬
পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। আসামিদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ওঠে। এরপর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।