ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
সারা দেশ

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না পেয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪: ৪৩
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না পেয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় মারুফ হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবাহান বেপারির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। তার এক ছেলে সিফাত হোসেন ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১৩ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মারুফের ভাতিজা কামরুজ্জামান কাউছার বিষয়টি নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নিহতের ভাই বিল্লাহ হোসেনের বরাতে তিনি জানান, ভোর সাড়ে ৩টার দিকে চাচার মৃত্যুর খবর পান তারা।

কামরুজ্জামান কাউছার বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় মারুফ প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। এরপর আর দেশে ফেরেননি। এ বছর তার দেশে আসার কথা ছিল। বিভিন্ন কারণে গত দুই মাস ধরে তার দোকান বন্ধ ছিল।

তিনি আরও জানান, বুধবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী মারুফের ব্যবসাপ্রতিষ্ঠানে আসে। এ সময় তিনি দোকানের ক্যাশে বসা ছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৬ ঘণ্টা আগে গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

নিহত মারুফের ছেলে মো. সিফাত বলেন, তিনি তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তার বাবা দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে পৌঁছে ব্যবসা শুরু করেন। বাবার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় গুলিতে মাহফুজুর রহমান রাজু (৩১) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঘাউটেং প্রদেশের স্প্রিংসের কাছে কোয়াতেমার সোমেমোর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ১৬ ঘণ্টা আগে চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

বুধবার (২১ অক্টোবর) জোহরের নামাজের পর স্প্রিংসের বেকারটন মসজিদে রাজুর জানাজা অনুষ্ঠিত হয়। গণমাধ্যমকর্মী মো. সৌরভ জানিয়েছেন, তার মরদেহ দেশে পাঠানো হবে। রাজুর বাড়ি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী এলাকার মাইজদী কোর্টের ১ নম্বর ওয়ার্ডে।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন