https://newsbdc.com/national/mvm0qmshcd
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছিল।
আরও পড়ুন
সাংবাদিক এস এম মুন্না আর নেই এইমাত্র
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিস্টেমটি আরও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।
সাগরে অবস্থানরত জেলে ও নৌযান পরিচালনাকারীদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।