https://newsbdc.com/national/mvnh0cy77z
নিম্নচাপটি রূপ নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে বুধবার
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পর্যায়ক্রমে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এটি শক্তি সঞ্চয় করে আগামী ২৮ অক্টোবর বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার আশঙ্কা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন
জাইমা রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ৫ মিনিট আগে
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি রোববার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার মাধ্যমে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
পরবর্তী সময়ে নিম্নচাপটি দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২৮ অক্টোবরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন
রাজউকের অনলাইন পারমিট সেবায় ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ৫৪ মিনিট আগে
সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।