https://newsbdc.com/entertainment-television/mvngrks4l3
না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান
চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।
বদিউল আলম খোকন জানান, রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বি এইচ নিশানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
আরও পড়ুন
নিজের গাড়িতে গুলির ঘটনায় যা বললেন আসিফ আকবর ৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে পরিচালক হিসেবে কাজ করেছেন বি এইচ নিশান। তাঁর পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’।
১৯৯৮ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ‘বদলা নেব’। এর দুই বছর পর, ২০০০ সালে দর্শকদের সামনে আসে ‘রাজা রানী’। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে তিনি নির্মাণ করেন ‘নারীর শক্তি’ সিনেমাটি।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনার কাজেও যুক্ত ছিলেন বি এইচ নিশান। প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ‘লাল বাদশা’ সিনেমার কাহিনি ও সংলাপ রচনাতেও তাঁর অবদান ছিল।
তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্রাঙ্গনে একজন অভিজ্ঞ নির্মাতাকে হারানোর শোক তৈরি হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।